শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপি

ডেস্ক নিউজ / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

দেশজুড়ে সম্প্রতি নারীদের প্রতি সংঘটিত সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার (৮ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশজুড়ে সম্প্রতি নারীদের প্রতি সংঘটিত সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫-এ, এনসিপি জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে। বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে উপস্থিত থাকবেন এনসিটির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার চৌধুরী নিভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ