শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাহজাবিন মিষ্টি / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এখন পর্যন্ত এক শিশুসহ তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এছাড়া আবাসিক ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ছবি: রয়টার্সস্বাধীন পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর কিয়েভ ও আশপাশের অঞ্চলে রাশিয়ার সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে অন্যতম ছিল রোববার (২৮ সেপ্টেম্বর) এই হামলা।

প্রতিবেদনে বলা হয়, ভোরে কিয়েভ অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে, রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করছে।টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কিয়েভের সামরিক প্রশাসন প্রধান টাইমুর তাকাচেঙ্কো বলেন, কিয়েভে কমপক্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন ১২ বছর বয়সি মেয়ে শিশু রয়েছে। হতাহতের শঙ্কা আরও বাড়তে পারে বলে তিনি জানান।

উক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া ব্যাপক বিমান হামলা চালিয়েছে। হামলায় আবাসিক ভবন ধ্বংস ও বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ