শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

গাজা যুদ্ধ নিয়ে আশার বাণী শোনালেন ট্রাম্প

মাহজাবিন মিষ্টি / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

গাজা যুদ্ধের অবসান ও জিম্মিদের ফিরিয়ে আনতে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুইদিন আগে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করলেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে রাইডার কাপ গল্ফ টুর্নামেন্টে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হতে যাচ্ছে। আমার মনে হয় এটি এমন একটি চুক্তি যা জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবে এবং যুদ্ধেরও অবসান ঘটাবে।’

হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজা যুদ্ধ নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক হবে।

গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরষিদের অধিবেশনের ফাঁকে গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ট্রাম্প। ওই বৈঠকে ট্রাম্প ও শীর্ষ মার্কিন কর্মকর্তারা একটি ২১ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ