শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

জাতিসংঘ সদরদপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপি কর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরের বিএনপির শান্তি ও আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ কর্মীর ওপর হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দেশটির স্থানীয় সময়ে হামলার এ ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপির ও আওয়ামী লীগের সমাবেশ চলছিল। এ সময় ছাত্রলীগ কর্মী হৃদয় মিয়ার সঙ্গে রিয়াজ রহমানের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত নিউইয়র্ক পুলিশ রিয়াজ রহমানকে মাটিতে ফেলে হাতকড়া লাগায়।

আহত হৃদয়কে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানা গেছে তার দাঁত ভেঙেছে। হৃদয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী বলে জানা গেছে।

ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া বলেন, আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম, এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। আমি বললাম, আমি আপনাকে চিনি না জানি না, আমাকে কেন গালিগালাজ করছেন? একথা বলতেই অতর্কিতে আমাকে মাথায়, ঘাড়ে ও মুখে ঘুষি মারে।

এদিকে ভার্জিনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের কর্মী জিআই রাসেল ভুল করে বিএনপির নির্ধারিত জায়গায় ঢুকে পড়লে বিএনপির নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। তিনি গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ