শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

এনসিপি পাবে ১৫০টি আসন, তবে বিএনপি ৫০-১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসন পাবে এনসিপি। আর বিএনপি ৫০-১০০ এর বেশি আসন পাবে না। এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা প্রতীক থেকে সরবে না।

আজ সোমবার বিকেলে রাজধানীর আঁগারগায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নিবন্ধন, প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা বলা হয়েছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

তিনি বলেন, ‘আমাদের জন্য একটি সুখবর আসছে, জুলাই পরবর্তী সময়ে। আমরা আজকেও বলেছি শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনটি প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে। এর ব্যত্যয় হবে না। ইসি না মানলে কীভাবে আদায় করতে হয় তা আমরা জানি। ’

তিনি আরও বলেন, জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে নারী, গণঅভ্যুত্থানে কৃষক, শ্রমিকসহ যারা ছিলেন তাদের নিয়ে এনসিপির প্রার্থিতা থাকবে। আমাদের আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ