মহালয়া উপলক্ষে পঞ্চগড়ের ত্রিস্রোতা শ্রী শ্রী বদেশ্বরী মন্দির ও করতোয়া নদীর তীর পূর্ণ্যস্নান ও পূজার্চনায় প্রতিবছরের মতো এবারও মুখরিত হয়ে উঠে হাজারো ভক্তের পদচারণাতে।
আজ রোববার(২১সেপ্টেম্বর) ভোর থেকে বদেশ্বরী মন্দিরে সমবেত হতে শুরু করেন ভক্ত ও পূর্ণার্থীরা। মন্দিরের অদুরে করতোয়া ও ঘোড়ামারা নদীর ত্রিস্রোতা মোহনায় ভোর থেকে শুরু হয় পূর্ণ্যস্নান, পিন্ডদান ও তর্পনাদি অর্পন। এরপরে ভক্তরা যোগ দেন মূল মন্দিরের পূজার্চনায়। আয়োজক ও ভক্তরা জানান, হিন্দু পুরানে উল্ল্যেখিত ৫১ পীঠের অন্যতম এই বদেশ্বরী শক্তিপীঠ ধাম।
বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে পূর্নার্থীদের ভীড়। ভক্ত সমাগমে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। এছাড়াও খেলনা, খাবার সহ বিভিন্ন দোকানপাটে উৎসবে রুপ নেয় করতোয়া নদীর পাড় থেকে মন্দির পর্যন্ত পুরো এলাকা। নিরাপত্তা সহ সার্বিক ব্যাবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
আয়োজকরা জানান, উৎসবে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
দেবী দূর্গার বোধনের ক্ষনে তার আরাধনায় ব্রতি হতে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তরা ছুটে আসেন এ শক্তিপিঠ ধামে।