শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

আমির হামজাকে বিতর্কিত বক্তব্য না দেওয়ার পরামর্শ জামায়াতের

ডেস্ক রিপোর্ট / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিতর্কিত বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটি তাকে রাজনৈতিকভাবে বিতর্কিত কোনো বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। মুফতি হামজা নিজেও এ কথা স্বীকার করেছেন।

বর্তমানে কক্সবাজারে অবস্থানরত মুফতি হামজা রবিবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে জানান, তার দায়িত্বশীলরা তাকে সংগঠন থেকে বিতর্কিত কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য বলেছেন। দুই কেন্দ্রীয় দায়িত্বশীল তাকে মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সতর্ক থাকতে বলেছেন।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আযান দেওয়া নিয়ে তার বক্তব্যের সমালোচনা প্রসঙ্গে তরুণ এই ওয়ায়েজিন বলেন, সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নাম বলে ফেলেছি। এটা মুখ ফসকে হয়ে গেছে, আমি এ জন্য ক্ষমাপ্রার্থী। তিনি আরও বলেন, মুহসিন হলে নিষিদ্ধ ছাত্রলীগের জামানায় অনেক জুলুম-অত্যাচার হয়েছে। বাথরুমে দাঁড়িয়ে নামাজ আদায় করার ঘটনা ছাত্রদের কাছে শুনেছি। এমন তো না সেখানে কোনো জুলুম হয়নি। কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি, আগামীতে সতর্ক থাকব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল প্রসঙ্গে তার বক্তব্যের সমালোচনা নিয়ে মুফতি হামজা বলেন, আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম। ওই ক্যাম্পাসে কি হতো সবাই জানে। আমি কি অপরাধ করলাম? এখন বলেছে মদের বোতলে পানি খায়, আমি কি জানি! যদি তাই হয় আমি দুঃখিত। আমি এসব নিয়ে আর কিছুই বলব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ