শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

আমার নির্বাচনের জন্য একজন বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন

ডেস্ক রিপোর্ট / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। আজ শনিবার বিকেলে ওই আসনের অন্তর্গত মতিঝিল এলাকায় জনসংযোগও করেছেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাদী বলেন, ‘আমার নির্বাচনের জন্য আজ বিদেশে থেকে এক ভাই আজ ২০ হাজার টাকা পাঠিয়েছেন। তিনি চান প্রতিদিন ক্যাম্পেইনে যেন সবাইকে কিছু খাওয়াই।

এই ২০ হাজার টাকা আমাদের কাছে ২০ লাখ টাকার চেয়েও বেশি।’

পিআর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নিম্নকক্ষে পিআর চাই না। নিম্নকক্ষে পিআর হলে আওয়ামী লীগ তার অনেক লোককে এর মধ্য দিয়ে সামনে নিয়ে আসার চেষ্টা করবে। তবে আমরা উচ্চকক্ষে অবশ্যই পিআর চাই।

নিজের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে হাদী বলেন, ‘আমাদের এক পৃষ্ঠার ইশতেহার। এই ইশতেহার আমরা শাহবাগ মোড়ে ঝুলিয়ে রাখব। মানুষ যদি আমাদের সংসদে পাঠায় তাহলে এই ইশতেহারের কয়টা বিষয় বাস্তবায়ন করলাম আর কয়টা বিষয় বাস্তবায়ন করতে পারলাম না সে বিষয়ে জবাব দিতে দায়বদ্ধ থাকব।’

তিনি আরো বলেন, ‘যদি কোনো দল প্রয়োজন মনে করে যে আমাদের মতো তরুণদের সংসদে যাওয়া দরকার, তাহলে তারা আমার আসনে প্রার্থী না দিতে পারে।

কিন্তু আমি নিজে ধানের শীষ বা দাঁড়িপাল্লার প্রতিনিধি হতে চাই না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ