শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

বোমা হামলায় গাজার আল-আয়বাকি মসজিদ ধ্বংস করে দিলো ইসরাইল

মাহজাবিন মিষ্টি / ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়ে গাজা শহরের পূর্বে তুফাহ এলাকায় অবস্থিত আল-আয়বাকি মসজিদটি ধ্বংস করে দিয়েছে ইসরাইলি বাহিনী।

এ হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনেও। সেই ভিডিও যাচাই করে খবরের সত্যতা নিশ্চিত করেছে আল জাজিরা।

তবে মসজিদে হামলায় কোনো হতাহত হয়েছে কি না, কিংবা এ বিষয়ে আর বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।

শেষ খবর পাওয়া পর্যন্ত গাজা সিটিতে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরাইল, চালানো হচ্ছে স্থল অভিযানও।

এর আগে, ইয়েমেনের হোদেইদা বন্দরে বিমান হামলা চালায় ইসরাইল। এতে বন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।

হুতি সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি স্টেশন জানায়, মঙ্গলবার ইসরাইল ১২ দফা হামলা চালিয়েছে।

হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এক এক্স বার্তায় বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি যুদ্ধবিমান। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা মোকাবিলা করছে।’

লোহিত সাগর উপকূলীয় শহরটিতে হামলার কয়েক ঘণ্টা আগে ইসরাইলি সামরিক বাহিনী এলাকাটিতে হামলার হুমকি দিয়ে খালি করতে বলে। নেতানিয়াহু সরকারের দাবি, হুতিরা ইরান থেকে অস্ত্র সংগ্রহের জন্য এই বন্দর ব্যবহার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ