শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ভারতে নতুন আইন, মানুষকে কামড়ালে কুকুরকে দেয়া হবে যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের উত্তরপ্রদেশ রাজ্য সরকার বেওয়ারিশ কুকুরের জন্য একটি নতুন আইন জারি করেছে। এই আইন অনুযায়ী, কোনো কুকুর যদি পরপর দুইবার অকারণে কোনো পথচারীকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণী কেন্দ্রে আটকে রাখা হবে, অর্থাৎ ওই কুকুরের ‘যাবজ্জীবন কারাদণ্ডের’ শাস্তি হবে।

নতুন এই আইন অনুযায়ী, কোনো পথচারীকে কুকুর কামড়ানোর পর ওই ব্যক্তি অ্যান্টি-রেবিজ টিকা নিলে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবে। শনাক্ত করা কুকুরটিকে প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করার পর ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে। পরে তাকে ছেড়ে দেওয়া হবে, তবে তার আগে মাইক্রোচিপের মাধ্যমে কুকুরের পরিচয় ও অবস্থান রেকর্ড করা হবে। একই কুকুর যদি দ্বিতীয়বার অকারণে কাউকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণী কেন্দ্রে আটকে রাখা হবে।

রাজ্যের প্রধান সচিব অমৃত অভিজাত জানান যে, কুকুর সত্যিই অকারণে পথচারীকে কামড়াচ্ছে কিনা, তা নির্ধারণে তিন সদস্যের একটি কমিটি কাজ করবে। এই কমিটিতে একজন ভেটেরিনারি চিকিৎসক, একজন প্রাণী আচরণ বিশেষজ্ঞ এবং একজন পৌর করপোরেশনের কর্মকর্তা থাকবেন।

আইনে কুকুরের ‘যাবজ্জীবন কারাদণ্ড’ থেকে মুক্তির বিধানও আছে। কেউ যদি কুকুরটিকে দত্তক নেয়, তবেই এটি মুক্তি পাবে। তবে শর্ত দেওয়া হয়েছে, প্রাণী কেন্দ্রে সংরক্ষিত কুকুরগুলোকে দত্তক নেওয়ার পর রাস্তায় ছাড়া যাবে না। একই সঙ্গে কোনো অবস্থাতেই প্রাণীটিকে পরিত্যাগ করা যাবে না এবং তার যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ