শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

রংপুরে শাপলায় দুই কিশোরকে ছিনতাইয়ের অভিযোগে ২ ছিনতাইকারী গ্রেফতার

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

রংপুর নগরীর শাপলাচত্বর এলাকায় দুই কিশোরকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে শরিফ ও তরুণ বাবু তন্ময় নামে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিআরবি’কে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

জানা যায়, গ্রেফতারকৃত শরিফ শাপলা কলেজ পাড়া রোডের আলম মিয়ার ছেলে এবং তরুণ বাবু তন্ময় শাপলা চত্বর হাজিপাড়া এলাকার শ্রী রাজেন চন্দ্রের ছেলে।

ঘটনার সরেজমিনে গিয়ে জানা যায়, তামিম সরকার (১৭) ও তার বন্ধু আবিদ সরকার (১৭) রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শাপলাচত্বর মোড়ে অবস্থান করছিলেন। এসময় ৩-৪ জন অজ্ঞাত যুবক তাদের কাছে এসে পরিচয় জানতে চান। নিজেদের পলাশবাড়ি উপজেলার বাসিন্দা পরিচয় দেওয়ার পর তারা তাকে ও তার বন্ধুকে জোরপূর্বক সাইডে নেওয়ার চেষ্টা করে। এসময় আবিদ প্রাণভয়ে দৌড় দিলে তাকে ছাতা দিয়ে আঘাত করা হয় এবং আবিদকে আটক রেখে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে ছিনতাইকারীরা তামিমের প্যান্টের পকেট থেকে রিয়েলমি মোবাইল ফোন ও পিছনের পকেট থেকে মানিব্যাগে থাকা ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি আবিদের কাছ থেকেও ১ হাজার ৫শ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর তামিম সরকার বাদী হয়ে মেট্রোপলিটন কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করলে, তা ৩৯৪ ধারায় মামলা হিসেবে রুজু হয়। মামলার পরপরেই পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে শাপলা এলাকা থেকে প্রথমে শরিফকে (২৩) গ্রেফতার করে। পরে অভিযান চালিয়ে তন্ময়কে (১৯) গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন, ছিনতাই ও মারধরের অভিযোগে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ