শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

বিএনপির উপর গজব অপেক্ষা করছে: ফয়জুল করীম

রিপোটারের নাম / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদা না দেয়ায় বিএনপি সবকিছু দখল করেছে দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ভেবেছিলাম ফ্যাসিবাদ দূর হলে শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু কি পেলাম? চাঁদাবাজি, সন্ত্রাসী, ধর্ষণকারী। চাঁদা না দেয়ায় সবকিছু দখল করেছে বিএনপি। এসব শুনলে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে। তাদের বিরুদ্ধেও গজব অপেক্ষায় আছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে খুলনা নিউমার্কেট এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, বিএনপি ভেবেছে ক্ষমতায় চলে গেছে, কিন্তু ‘দিল্লি এখনো বহুদূর’। এ দেশের মানুষ কোনো চাঁদাবাজ, ধর্ষণকারী, জুলুমবাজদের ভোট দেবে না। চাঁদাবাজরা ক্ষমতায় এলে ব্যবসায়ী, দোকানদার, গৃহস্থ কেউই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। আগের দিনের অবসান ঘটেছে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন-সহ বিভিন্ন দাবিতে আয়োজিত এ সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ