শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন

নারীদের সুরা-কেরাত শেখাতে হুজুর রাখবে বিএনপি’

ডেস্ক রিপোর্ট / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘গ্রামের মা-বোনদেরকে একটি দলের নারী সদস্যরা বেহেস্তের টিকেটের কথা বলে ধোঁকা দিচ্ছে। তালিমে সুরা ও নামাজের নিয়ম-কানুন শেখানো এবং বিভিন্ন কথা বলে তারা টাকা নিচ্ছে। এসব কারণে সংসারে ঝামেলা হয়, সংসার ভেঙেও যায়। নারীদের সূরা-কেরাত শেখানোর প্রয়োজন হলে আমরা করবো। হুজুর রাখবো, নির্দলীয় হুজুর আছে আমাদের কাছে। বিভিন্ন বাংলা-ইংরেজি বইয়ের মাধ্যমে তাদের শেখাবো।’

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। দালাল বাজারে এ আয়োজন করা হয়।

জামায়াতকে ঈঙ্গিত করে আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, একটি দল মহিলা মেম্বার থেকে শুরু করে এমপি প্রার্থী পর্যন্ত ঘোষণা করেছে। তারা সারাদিন নির্বাচনী কাজ করে বেড়ায়। অন্যদিকে বলে, দাবি না মানলে নির্বাচনে যাবে না। নির্বাচন হতে দিবে না। কিন্তু ওইসব দল জানে না, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী। আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে হবে। সেই নির্বাচনে মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে। খালেদা জিয়া চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হবে।

কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী, বিএনপি নেতা জামাল হোসাইন, হাসান আলী মিলন, নিজাম উদ্দিন চৌধুরী, মনির হোসেন শরীফ ও যুবদল নেতা টুটুল পাটওয়ারীসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ