শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না

ডেস্ক রিপোর্ট / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত কখনোই বাংলাদেশের ভালো চায়না বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য এটিএম আজহারুল ইসলাম।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলমপুর ইউনিয়ন জামায়া‌তের আমির মো. আক্কাস আলীর সভাপতিত্বে পথসভায় এটিএম আজারুল বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের গণঅভ্যুত্থান জনতার একটি বড় পাওয়া।

তিনি জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, রাষ্ট্র পরিচালনায় জুলাই সনদের ভিত্তি ও রাজনৈতিক দলগুলোর সম্মতির বিষয়গুলোকে আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে পরবর্তী যে সরকার আসবে তারা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে।

তিনি আরো বলেন, পাপ কখনো কাউকে ছাড়ে না এটাই তার প্রমাণ। যে হাসিনা আমাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিল আজ সেই ফ‌্যা‌সিস্ট হাসিনা নিজেই দেশছাড়া।

জুলাই বিপ্ল‌বে ছা‌ত্রআ‌ন্দোল‌নে ভোট চোর ফ‌্যা‌সিস্ট হা‌সিনা তার দলবল নি‌য়ে পিছ‌নের দরজা দি‌য়ে পাল‌তে বাধ‌্য হ‌য়ে‌ছে। ‌হা‌সিনা কি ব‌লেছি‌লো, ম‌নে আ‌ছে আপনা‌দের? ব‌লে‌ছি‌ল শে‌খের বে‌টি হা‌সিনা কখনও পালাবে না। অথচ এখন সে পা‌লি‌য়ে ভার‌তে আশ্রয় নি‌য়েছে। যে ভারত কখনও আমা‌দের ভা‌লো চায় না। সে ভারতই তা‌কে আশ্রয় দি‌য়ে‌ছে। নিজের জীবন সম্পর্কে তিনি বলেন, জেলে থাকতে আমি আমার স্ত্রীকে হারিয়েছি।

এরপরে তিনি ইউনিয়নের মুসির মোড়, চিকলি বাজারসহ বেশ ক‌য়েক‌টি স্থা‌নে সন্ধ‌্যা পর্যন্ত পথসভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ