শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

আ.লীগ মুক্তিযুদ্ধের নয়, ছেঁচড়া-বাটপারের দল: ব্যারিস্টার ফুয়াদ

ডেস্ক রিপোর্ট / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয় মন্তব্য করে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এটা ছেঁচড়া, টাউট-বাটপার ও ডাকাতের দল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগের ইনকিলাব কালচারাল সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতির ফাউন্ডেশন জিয়াউর রহমান তৈরি করেছেন। দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সব শক্তিকে নিয়ে একটা রাজনৈতিক ফেনোমেনা তৈরি করতে হবে। সেই ফেনোমেনায় সব রাজনীতি থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগ শেখ মুজিবকে বিক্রি করেছে। শেখ মুজিবকে বিক্রি করতে গিয়ে, মুক্তিযুদ্ধের অন্য যত নায়ক আছে সবাইকে নাই করে দিয়েছে।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিএনপিতে মুক্তিযোদ্ধা বেশি। প্রতীকধারী ও খেতাবধারী মুক্তিযোদ্ধাও বিএনপিতে অনেক বেশি। কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল না। এটা ছেঁচড়া, টাউট-বাটপার ও ডাকাতের দল।

তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করেও যদি মুক্তিযুদ্ধের পুরো মালিকানা নিতে পারে, তাহলে বিশ্বাস করেন, যদি আপনারা সতর্ক না থাকেন, ২৪-এর আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ এবং দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নেবে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, সবকিছুকে সাদা চোখে দেখবেন না। দেশে নতুন করে ওয়ান ইলেভেনের নতুন নাটক মঞ্চস্থ করার চেষ্টা চলছে। ওয়ান ইলেভেন করতে হলে যেই যেই বয়ান প্রতিষ্ঠিত করতে হবে, যেই যেই গল্প বানাতে হবে, যে যে মানুষকে শত্রু বানাইতে হবে, সেসব কাজ দিনরাত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ