শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগ ভারত ও জামায়াত পাকিস্তানপন্থী দল: রিজভী

ডেস্ক রিপোর্ট / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ ভারপন্থী ও জামায়াতে ইসলামী পাকিস্থাপন্থী দল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করে।

রিজভী বলেন, আওয়ামী লীগ প্রমাণিত ভারপন্থী আর মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে ঘোষণা দিয়ে জামায়াতে ইসলাম ভূমিকা রেখেছিল।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ভিত্তি তারেক রহমানের তৈরি উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, প্রযুক্তি ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তিনি স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছেন।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, নারী প্রগতি, নারীর উন্নয়ন ও নারীর অধিকারের ব্যাপারে নিষ্ক্রিয় থাকেন তিনি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পছন্দ করেন না।

এসময় তিনি বলেন, ছাত্র শিবিরের ভিপি ও জিএস প্রার্থী অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে গণতান্ত্রিক আন্দোলন দমনে কাজ করেছে বলে।

ছাত্রশিবিরকে নিয়ে সমালোচনা করলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে ডাকসুর অন্যান্য প্রাপ্তি ও সাধারণ শিক্ষার্থীদের বুলিং করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বগুড়া স্বেচ্ছাসেবক দলের এই আলোচনা সভায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ