শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, বিএনপির নিন্দা

ডেস্ক রিপোর্ট / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বিএনপি উল্লেখ করে, এ ধরনের সহিংস ঘটনা গণতন্ত্র ও জুলাই মাসের গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। তারা বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকা স্বাভাবিক, তবে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া এবং শক্তি প্রয়োগের মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করার চেষ্টা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।

বিএনপির বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলীয় রাজনীতি অপরিহার্য এবং জনগণের ইচ্ছাই কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নির্ধারণ করে। হামলা ও হুমকির মাধ্যমে কোনো দলের কার্যক্রম থামিয়ে দেওয়ার প্রচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

দলটি জাতীয় পার্টির কার্যালয়ে সংঘটিত এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ