শিরোনাম
ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

ন্যূনতম সংস্কারের পর গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত: বর্ধিত সভায় খালেদা জিয়া

ডেস্ক নিউজ / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কারের পর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন দলটির চেয়ারপারসন।

 

খালেদা জিয়া বলেন, দেশ এক সংকটকাল অতিক্রম করছে। এখনও ফ্যাসিস্ট ও তাদের দোসররা গণঅভ্যুত্থানে প্রাপ্ত অর্জন নস্যাতের চক্রান্ত করছে। তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে অভ্যুত্থানের ফসল নষ্ট হয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে।

বিএনপির চেয়ারপারসন ছাত্র-জনতা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মধ্য দিয়ে বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পারায় স্রষ্টার কাছে শুকরিয়া জানান তিনি। এসময় আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়। আমাদের এই বিষয়টি নজর রাখতে হবে। সবকিছুর উর্ধ্বে দেশ, এটি ভুলে যাওয়া চলবে না।

 

খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশে বলেন, চিকিৎসার জন্য আমি যুক্তরাজ্য থাকলেও সবসময় আপনাদের পাশেই আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ