শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব : হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে‌ মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পতিত সরকার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বছরের পর বছর বিরোধী দল দমন করেছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা চাই না।

আসন্ন সংসদ নির্বাচন নিয়ে দলের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘এনসিপিকে এভাবে ফ্রেম করা হয়, যে আমরা নির্বাচন বিমুখ।

নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, নির্বাচন আগামীকালও হতে পারে। তবে আমাদের ফোকাস হচ্ছে সংস্কারের বাস্তবায়ন এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দিতে হবে।’

এ সময় তিনি বলেন, ‘সদিচ্ছা থাকলে ও রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব।

গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ