শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ বাঁচানোর হুড়োহুড়িতে আহত বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক / ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ইয়েমেন থেকে মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই হামলার পর তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয় বলে স্থানীয় গণমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে।

 

শুক্রবারের (২২শে আগস্ট) এই হামলার ঘটনায় মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়তে দেখা যায়।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক পর্যালোচনায় মনে হচ্ছে ক্ষেপণাস্ত্রটি আকাশে থাকা অবস্থাতেই খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল এবং প্রোটোকল অনুযায়ী সাইরেন বাজানো হয়। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগ জানিয়েছে, হামলার সময় তাড়াহুড়ো করে আশ্রয়কেন্দ্রে যেতে গিয়ে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন।

অন্যদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন, তার গোষ্ঠী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা কোনো বাধা ছাড়াই লক্ষ্যে আঘাত হেনেছে। সারি আরও দাবি করেন, তেল আবিব এবং দক্ষিণ ইসরায়েলের আশকেলন শহরের দুটি ইসরায়েলি ঘাঁটিতে দুটি ড্রোন দিয়েও সফলভাবে হামলা চালানো হয়েছে।

গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হুতিরা ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার পাশাপাশি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। উল্লেখ্য, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৬২ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ