শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

তারেক রহমান দক্ষিণ এশিয়ার আইকনিক রাষ্ট্রনায়ক হবেন : সাঈদ খান

ডেস্ক রিপোর্ট / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাঈদ খান বলেছেন, ‘তারেক রহমান এ সময়ের তারুণ্যের অহংকার। ধানের শীষে ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করতে হবে। আগামীতে তিনি দক্ষিণ এশিয়ার আইকনিক রাষ্ট্রনায়ক হবেন।’

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

সাঈদ খান বলেন, ‘জিয়ানগর উপজেলা জিয়া পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। শুধু নামের কারণেই বিগত সরকার জিয়ানগরের কোনো উন্নয়ন করেনি। এবার প্রমাণ করতে হবে এই নামের কারণেই জিয়ানগর বাংলাদেশে সবচেয়ে বেশি উন্নত উপজেলা হবে। ধানের শীষ মার্কার বিজয় হলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বিশেষ কোনো ব্যক্তি নই, আপনাদের ভাই, গ্রামের সন্তান। ভাগ্যের কারণে শহরে থাকি। সাংবাদিকরা মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরেন, অথচ অনেক সময় তারাই যথাযথ সম্মান পান না।’

বিগত সরকারের দমন-নিপীড়নের কথা তুলে ধরে সাঈদ খান বলেন, ‘আমরা কেউ নির্যাতন থেকে রক্ষা পাইনি।

বাড়িতে ঘুমাতে পারিনি, পরিবার-পরিজন রেখে পালিয়ে থাকতে হয়েছে। এসব ভুলে গেলে চলবে না।’

মতবিনিময়সভায় উপস্থিত বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলে বিভেদ সৃষ্টি করা যাবে না।’

জিয়াউর রহমান ফাউন্ডেশন কৃষকদের জন্য কাজ করছে জানিয়ে তিনি বলেন, “নতুন এক প্রজাতির ধানের বীজ উদ্ভাবন হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘কমল বীজ’।

সাঈদ খান বলেন, ‘আমি আপনাদের ভালোবাসায় বিশ্বাসী, আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই।’

মতবিনিময়সভায় বক্তারা দাবি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পিরোজপুর-১ আসন থেকে আগামীতে জিয়া পরিবারের কাউকে প্রার্থী দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ