শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

শেখ হাসিনা এই বর্বর হত্যাকাণ্ড ও গুমের জন্য দায়ী। তার বিচার অবশ্যই এই দেশের মাটিতেই হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি পেতে হবে।

শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার গুম কমিশনকে প্রকাশ্যে আনা ও পাবলিক শুনানি আয়োজনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের মা, ভাইবোনদের কান্না থামাতে তারা ব্যর্থ হয়েছে। এ বিষয়ে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে আছি। আমাদের নেতারা বছরের পর বছর মিথ্যা মামলায় কারাগারে থেকেছেন। তারেক রহমানকে বাধ্য করা হয়েছিল নির্বাসনে যেতে। নেতৃত্বের পর্যায়ে এমন কেউ নেই, যার নামে শত শত মামলা বা হয়রানির শিকার হয়নি। তাই এটা ভাবা ভুল হবে যে, বিএনপি ক্ষমতায় এলে এসব এড়িয়ে যাবে। বিএনপি নির্বাচনের মাধ্যমে এসব বিচার শেষ পর্যন্ত নিয়ে যেতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের অন্যতম দাবি ছিল— গুম ও হত্যার বিচার। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, গুম হওয়া শিশুদের পাশে সবসময় থাকব এবং যতদিন পর্যন্ত ন্যায়বিচার না হবে, ততদিন লড়াই চালিয়ে যাব। গুমের শিকার প্রত্যেকের সম্পূর্ণ তথ্য সরকারকে প্রকাশ করতে হবে।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনারা নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না—এর নজির নেই। আপনারা ইতোমধ্যেই প্রমাণ করেছেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে সরানো সম্ভব। আমরা বিশ্বাস করি, যারা পিতা, ভাই বা সন্তান হারিয়েছেন, তারা অবশ্যই ন্যায়বিচার দেখে যেতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ