শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

হাসিনা ১৬ বছরে যা করেছে, এরা এক বছরে সেটা করছে : নুরুল হক নুর

ডেস্ক রিপোর্ট / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এরা এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে যা হাসিনা ১৬ বছরে করেছিল। সামনে তো এরা আরো বিপজ্জনক পরিস্থিতির দিকে নেবে। কাজেই এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেসে রাখতে হবে। এইটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং।

সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে এসে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘কিছুদিন আগে বিআইজিডি ব্র্যাকের একটা জরিপে দেখাল আওয়ামী লীগের সমর্থন ৭ শতাংশ, দ্যাট মিন্স এটা একটা ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো, এস্টাবলিশ করা যে— আওয়ামী লীগে পরবর্তী ফাইনাল নির্বাচনের আগে দেখাবে ১০ থেকে ১৫ শতাংশ জনমত আছে। এইটা বাদ দিয়ে কিভাবে নির্বাচন করবে?’

নুর বলেন, ‘আমাদের অর্থনীতি ওয়েস্টার্ন বেজড অনেকখানি, ১০ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের, ১৩ বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের। বিদেশিরা তখন বলবে, আমরা শার্ট প্যান্ট কেনা কমিয়ে দেব তোমাদের দেশ থেকে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো।

তখন ড. ইউনূস কিংবা রাজনীতিবিদদের অর্থনীতি বাঁচাতে হলে, দেশ চালাতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে। এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে।’

নুর আরো বলেন, ‘সস্তার বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি। সবচেয়ে বড় বিষয় গত এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেকহোল্ডাররা, গণ-অভ্যুত্থানের দাবিদাররা যা করলাম সেটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ