শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

নিশ্চয়ই, আপনার ওপর অশুভ জ্বিন সওয়ার হয়েছে: প্রধান উপদেষ্টাকে চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপর অশুভ এবং গোপন জ্বিন সওয়ার হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আপনি বলেছেন— সংস্কার ও দৃশ্যমান বিচার কার্যক্রমের পর নির্বাচন। কিন্তু সংস্কার কি হয়েছে, দৃশ্যমান বিচার হয়েছে? এর একটাও হয় নাই, চলমান বলছেন। এরপরও জাতীয় নির্বাচন ঘোষণা করাটা আমাদের কাছে সন্দেহ তৈরি হয়েছে। নিশ্চয়ই, আপনার ওপর কোনো ধরণের— যেটা আমরা বলব অশুভ এবং গোপন জ্বিন সওয়ার হয়েছে। সেই জ্বিনের নাম আমরা বলতে চাই না।

মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি করে মুফতি রেজাউল করীম বলেন, এই বাংলাদেশে যখন অশান্তির আগুন জ্বলছিল, তখন কিন্তু ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল। যদি কোনো অশুভ চক্র ও জ্বিন হওয়ার হয়ে আপনাকে চাপ প্রয়োগের মাধ্যমে এ ধরনের ঘোষণা দিয়ে থাকে— আমরা পরিষ্কার বলছি, এদেশের ছাত্র-জনতা আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের এ দেশ সুন্দর না হবে, কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে, খুনিদের বিচার না হবে— ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এদেশে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না।

ইসলামী আন্দোলনের আমির বলেন, বিগত ৫৩ বছরের নির্বাচন পদ্ধতি সংস্কার হলো প্রধান সংস্কার। আমরা দাবি করেছি— পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এ দেশ সুন্দর হওয়া সম্ভব। পেশিশক্তি, কালোটাকার দৌরাত্ম্য ও গুণ্ডাদের তাণ্ডব দূর করার একমাত্র উপায় পিআর পদ্ধতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ