শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্য মিলাদ করা যাবে না, এরচেয়ে মরে যাওয়া ভালো: কাদের সিদ্দিকী

ডেস্ক রিপোর্ট / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকালে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম তার নিজ বাসভবন সোনার বাংলায় এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় মুক্তিযোদ্ধাসহ কাদের সিদ্দিকীর বেশ কয়েকজন অনুসারী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে কাদের সিদ্দিকী বলেন, ‘আগামীকাল আমার জন্য সূর্য উঠবে একা। বঙ্গবন্ধু মারা গেছেন, আজকে ৫০ বছর। স্বাধীনতার ৫৪ বছর হয়েছে। যে মানুষটি না হলে বাংলাদেশ হতো না। সেই মানুষটির জন্য মিলাদও করা যাবে না, আলোচনা করা যাবে না। ওইরকম সবকিছু বিলিয়ে দিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো।’

তিনি বলেন, ‘আপনাদের কারও মধ্যে কোনও চেতনা নেই। মুসলমানের ঘরে কাপুরুষের কোনও জায়গা নেই। ইসলামে ভীরুর কোনও জায়গা নেই। আমি এই ভীরুতা নিয়ে জীবন চালাইনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ