শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

ডেস্ক রিপোর্ট / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) জি এম কাদের। বুধবার রাজধানীর কাকরাইলে ঢাকা জেলা জাপার মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।

চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নিয়ে স্বৈরাচারের দোসর তকমা পেয়েছে জাপা। আওয়ামী লীগ শাসনামলে গৃহপালিত বিরোধীদলের ভূমিকায় দলটি ৫ আগস্টের পর চাপে পড়েছে। গত জুলাইয়ে আদালত জি এম কাদেরকে জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন।

বুধবার (১৩ আগষ্ট) এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জি এম কাদের রাজনৈতিক কর্মসূচিতে ফিরে বলেন, ‘আমিই শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলাম। ভোটের অধিকারের আন্দোলন, জুলাই অভ্যুত্থানেও সর্বাত্মকভাবে ছিলাম’।

জাপা চেয়ারম্যান দাবি করেন, তিনিই জুলাইয়ে আন্দোলনকে বৈষম্যবিরোধী আন্দোলন আখ্যা দিয়েছিলেন।

গত ৯ আগস্ট জাপা থেকে বহিষ্কৃত জ্যেষ্ঠ নেতারা কাউন্সিল ডেকে কমিটি করেন। তারা নির্বাচন কমিশনে চিঠি দিয়ে লাঙল প্রতীক চেয়েছেন।

এ নিয়ে জি এম কাদের বলেন, সরকারের জুলুম নির্যাতনের ভয়ে থেমে যাব না। লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব। জনগণের জন্য জীবন দিতেও রাজি আছি। অন্যায় দেখলে প্রতিবাদ করব।

জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে সভায় প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ