শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

ভারত সিন্ধুতে বাঁধ নির্মাণ শেষ করলেই ১০টি মিসাইল মেরে উড়িয়ে দেবো: আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির। সফরে তিনি দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতকে তীব্র হুঁশিয়ারি দেন মুনির। তিনি বলেন, পাকিস্তানের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে এবং ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, তবে দেশটি শুধু নিজেদের পতনেই থামবে না—বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে। এ বক্তব্যের মাধ্যমে তিনি কার্যত পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দেন।

আসিম মুনির বলেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি। তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব।’

চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনের সংঘাত হয়। এর আগে এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। নয়াদিল্লি হুমকি দেয়, সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না।

পাকিস্তান সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে আয়োজিত ওই অনুষ্ঠানে বলেছেন, সিন্ধু নদীতে ভারত বাঁধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন। যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেবেন।

আসিম মুনির বলেন, ‘আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে; ১০টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই। ’

উল্লেখ্য যে, বিশ্বব্যাংকের সহায়তায় ১৯৬০ এর দশকে ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয়। এরমাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি পায় পাকিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ