শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

হাসিনার ফ্যাসিবাদের বৈধতা দিয়েছে শাহবাগীরা: সাদিক কায়েম

ডেস্ক রিপোর্ট / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বিগত সময়ে হাসিনার ফ্যাসিবাদী শাসনের বৈধতা দিয়েছে শাহবাগীরা বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। বুধবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে চলমান শিবিরের তিনদিনব্যাপী প্রদর্শনীর দ্বিতীয় দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, যারা আমাদের শত্রু মনে করে, তারা পুরনো ধারার ছাত্ররাজনীতি ফিরিয়ে আনতে চাচ্ছে—যা পুরো ছাত্রসমাজকে চরমভাবে হতাশ করছে। বিগত সময়ে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ছিল, হাসিনাকে যারা হাসিনা বানিয়েছে, তারাই এখন বিরোধিতা করছে।

‘যারা ২০১৩ সালে শাহবাগ কায়েম করে বাংলাদেশে সর্বপ্রথম মব কালচারের সূচনা করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর এবং শাপলা গণহত্যার বৈধতা উৎপাদন করেছে, তারাই এখন আবার মব তৈরি করছে।’

এই শিবির নেতা বলেন, তারা ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া এবং বাংলাদেশের মানুষের মাটি ও মানুষের সংস্কৃতিকে বিনাশ করে এখানে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিকে এস্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছে। জুলাইয়ের শহীদদের ইমাম আবু সাঈদ এই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলে গেছেন।

সাদিক কায়েম বলেন, ২০১৩ সালেই স্বৈরাচারী হাসিনার পতন ঘটতো। কিন্তু এই শাহবাগীরা নানা বয়ান উৎপাদন করে তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। যার ফলে ২০২৪-এ এসে দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে তাকে ক্ষমতা থেকে নামতে হয়েছে। দুই হাজার শহীদের মৃত্যুর দায় হাসিনার পাশাপাশি শাহবাগীদেরও নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ