শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামী ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে: তাহের সুমন

ডেস্ক রিপোর্ট / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

জামায়াতে ইসলামী ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে বলে মন্তব্য করেছেন বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে মিয়া বাজার স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাহের সুমন বলেন, জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতা চায়নি। তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারি পালন করে না। যারা স্বাধীনতায় আজও বিশ্বাস করে না, তাদের ভোট চাওয়ার অধিকার নেই।

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, এ দেশের মানুষ গত ১৮ বছর ধরে ভোট দিতে পারছে না। পতিত স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপির একমাত্র লক্ষ্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। এই নির্বাচন যাতে না হয় সেজন্য কয়েকটি মহল ষড়যন্ত্র করছে। সেসব ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মহিলাদের গ্রামে পাঠিয়ে বলে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে। তারা ইসলামের নামে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে। জান্নাতে কে যাবে তা জানেন একমাত্র আল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ