শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে বিএনপি: মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে আসা বিএনপি নির্বাচনের জন্য প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনের ঘোষণা নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। সুষ্ঠু নির্বাচন না হওয়ার জন্য নানা অপচেষ্টা রয়েছে এবং বিএনপির বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি গত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। নির্বাচনের জন্য প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন চালিয়ে যাবে।

সরকারের সমালোচনায় মির্জা আব্বাস বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে থামাতে গিয়ে অন্তর্বর্তী সরকারের যেন ফ্যাসিস্ট আচরণ না হয়–সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, একটা পরগাছা দল বর্তমানে এনসিপির ঘাড়ে সওয়ার হয়েছে।

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, পিআর পদ্ধতি জনগণ বোঝে না। আগে তরুণ প্রজন্মকে ভোট দিতে শেখাতে হবে, তারপর পিআর পদ্ধতি বিবেচনা করা যাবে।

তিনি বলেন, হাসিনা ইভিএম চাপিয়ে দিতে চাইলেও জনগণ তা প্রত্যাখ্যান করেছে। তেমনি পিআর পদ্ধতিকেও জনগণ ইভিএমের মতোই প্রত্যাখ্যান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ