শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

এনসিপির অপরাজনীতি ও জুলাই বিক্রি বন্ধ করতে হবে : মাসুদ

ডেস্ক রিপোর্ট / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

জুলাইকে নিয়ে এনসিপির অপরাজনীতি ও জুলাই বিক্রি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই সনদের জন্য শাহবাগে আন্দোলন করা জুলাই যোদ্ধা নেতা মাসুদ রানা সৌরভ।

শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাসুদ বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের জন্য আন্দোলন করিনি। আমরা আন্দোলন করেছিলাম কিংবা জুলাই হয়েছিল বলেই এনসিপি সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা তিন তারিখের তাদের প্রোগ্রামে যাব না বলেছি বলেই আমাদের ভুয়া ভুয়া বলে শাহবাগ থেকে তাড়িয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের সবার কাছে সরকার থেকে দেওয়া জুলাই যোদ্ধা কার্ড আছে। কিন্তু তারা আমাদের ভুয়া ভুয়া বলে শাহবাগে পুলিশ দিয়ে পিটিয়েছে। জুলাইয়ের সব ক্রেডিট নিতে চাচ্ছে তারা। অথচ এ আন্দোলন ছিল সর্বসাধারণের।’

মাসুদ আরও বলেন, ‘এনসিপিকে আমরা বলে দিতে চাই, জুলাই নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। এই অপরাজনীতি ও জুলাইকে বিক্রি করা বন্ধ করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ