শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

অবশেষে এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন আলোচিত নীলা ইসরাফিল

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব নীলা ইসরাফিল।

সোমবার (২৮ জুলাই) ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি উল্লেখ করেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।

স্ট্যাটাসে নিলা ইসরাফিল লিখেন, এনসিপি (NCP) একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।

নীতিগত পার্থক্য, দলীয় সিদ্ধান্তে অস্বচ্ছতা এবং রাজনৈতিক মূল্যবোধে বিস্মরণ — এসব কারণ দেখিয়ে তিনি দলের সঙ্গে আর পথচলা সম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, “দলীয় স্বার্থে নয়, জনগণের স্বার্থে রাজনীতি করতে চেয়েছিলাম। কিন্তু বর্তমান এনসিপি সেই পথ থেকে অনেক দূরে সরে গেছে।”

তিনি অভিযোগ করেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনও মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।

তিনি উল্লেখ করেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির (NCP) সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান (reject) করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত‍্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।

এনসিপি’র পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলটির অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, নীলার পদত্যাগ প্রত্যাশিতই ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ