শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

বাংলাদেশ তৈরি করে ভুল করেছিলেন ইন্দিরা গান্ধী: বিজেপি সংসদ

আন্তর্জাতিক ডেস্ক / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ভারতীয় জনতা পার্টির সিনিয়র নেতা ও সংসদ সদস্য নিশিকান্ত দুবে বলেছেন, ‘ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করে ভুল করেছিলেন।’ সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর পডকাস্টে এ মন্তব্য করেন তিনি।

ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের এই সংসদ সদস্য বলেন, ‘ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করে যে ভুল করেছিলেন, তার জন্য বিহারকে খেসারত দিতে হচ্ছে। যদি বাংলাদেশ তৈরি করতেই হত, তাহলে হিন্দু ও মুসলিমদের জন্য আলাদাভাবে তৈরি করা উচিত ছিল।’

এএনআই-এর পডকাস্টের পুরো ভিডিও এখনও প্রকাশ করা হয়নি। কেবলমাত্র টিজার পোস্ট করা হয়েছে, আর তাতেই দুবের এমন বক্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

এদিকে নিশিকান্ত দুবের এ বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুবের এমন মন্তব্য ইতিহাস বিকৃতি ও বাংলাদেশ-বিরোধী।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারক সাহা বলেন, পডকাস্টটির সম্পূর্ণ ভিডিও প্রকাশিত হলে হয়তো আরো কিছু বিস্ফোরক বক্তব্য সামনে আসবে। সেক্ষেত্রে বাংলাদেশ যে বিজেপি সংসদের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে এ ব্যাপারে সন্দেহ নেই। তিনি মনে করছেন, সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের যে অবনতি হয়েছে সেখানে বিজেপি সংসদের এমন অপরিপক্ব মন্তব্য গভীর প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ