শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

বাংলাদেশের মতো কোথাও এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখিনি’

ডেস্ক রিপোর্ট / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের কার্যক্রম চালু করতে সরকার যে দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টা দেখিয়েছে, তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তিনি বলেন, ‘আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু কোথাও এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন লরেন ড্রেয়ার।

এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বাংলাদেশ সফরের জন্য লরেন ড্রেয়ারকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে এখন বর্ষাকাল। বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জও রয়েছে, যেখানে নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহারে সংযোগ বজায় রাখা জরুরি হয়ে পড়ে।’

তিনি বলেন, ‘পার্বত্য এলাকার মতো দুর্গম অঞ্চলে এখনো ভালো স্কুল, শিক্ষক, চিকিৎসকের অভাব রয়েছে। এসব জায়গায় ১০০টি স্কুলে অনলাইন শিক্ষার ব্যবস্থা করা হবে, যা শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে উঠবে।’

বৈঠকে লরেন ড্রেয়ার দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডের জন্য অধ্যাপক ইউনূসের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করার যে দৃষ্টিভঙ্গি আপনি গ্রহণ করেছেন, তা বাস্তবসম্মত ও প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ