শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

বিশ্বব্যাপী বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করার সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে ট্রাম্পের হাতে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন সংক্রান্ত একটি চিঠির কপি তুলে দেন নেতানিয়াহু। সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিকসহ উভয় দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

চিঠি হস্তান্তরের সময় নেতানিয়াহু বলেন, ‘তিনি (ট্রাম্প) আমাদের কথায় সাড়া দিয়ে একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি ফিরিয়ে এনেছেন। আমি প্রেসিডেন্টের কাছে নোবেল কমিটিতে প্রেরিত আমার সুপারিশপত্র তুলে দিচ্ছি। এই মনোনয়ন আপনি পুরোপুরি প্রাপ্য।’

মনোনয়নের খবর শুনে ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, ‘আপনাকে অনেক ধন্যবাদ, আমি জানতামও না—বাহ! সত্যিই দারুণ। আপনার কাছ থেকে পাওয়া… এটি আমার জন্য খুবই তাৎপর্যপূর্ণ।’

নৈশভোজ শুরুর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সারাকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে অভিহিত করেন এবং তাদের একসঙ্গে অর্জিত সাফল্যের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে বিবি (নেতানিয়াহু) ও সারা আছেন—এটি সম্মানের। আমরা বহু বছর ধরে ঘনিষ্ঠ বন্ধু এবং একসঙ্গে অনেক অসাধারণ সাফল্য অর্জন করেছি। আমি মনে করি, ভবিষ্যতে আরও বড় সাফল্য আসবে।’

জবাবে নেতানিয়াহু ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘আমি শুধু ইসরায়েলি জনগণ নয়, বরং বিশ্বব্যাপী ইহুদি জনগণ ও আরও বহু মানুষের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এর আগে, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় মার্কিন কংগ্রেস সদস্য বাডি কার্টার জুন মাসে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার আহ্বান জানান নোবেল কমিটিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ