শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

পিওনের ৪০০ কোটি বানাতে আগে লাগতো ১৫ বছর, এখন লাগে ৩ মাস:রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান সরকারের আমলে দুর্নীতি, রাজনীতির রূপান্তর ও আসন্ন নির্বাচন নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন।

তিনি বলেন, “হাসিনার আমলে আমরা দেখেছি, তার পিওনের ৪০০ কোটি টাকা বানাতে লেগেছে ১৫ বছর। কিন্তু এখন তো লাগে ৩ মাস, মতান্তরে ৯ মাস।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি বর্তমান সরকারের আমলে দুর্নীতির গতি ও ব্যাপকতা নিয়ে প্রশ্ন তোলেন

রুমিন বলেন, “গত ১৫ বছর যাদেরকে ছাত্রলীগের সাথে ছোটখাটো পদের জন্য ঘুরতে দেখেছি, লুকিয়ে লুকিয়ে রাজনীতি করতে দেখেছি, কোনোভাবে হাসিনার সাথে দেখা হয়ে নিজেকে ধন্য বলে বড় বড় স্টেটাস দিতো ফেসবুকে—তারাই এখন বিরাট বিপ্লবী হয়ে উঠেছে। ১৫ বছরেও তো তারা টু শব্দ করেনি।”তিনি আরও বলেন, জনগণের বিচারের মাধ্যমেই প্রকৃত রাজনীতির মূল্যায়ন হোক, নির্বাচন হোক সময়মতো—এটাই এখন গণতন্ত্রের জন্য সবচেয়ে জরুরি বিষয়।।

তিনি এসময় ইঙ্গিত দেন, অতীতে নিরব থাকা অনেকেই এখন নিজেদের ‘বিপ্লবী’ পরিচয়ে তুলে ধরছেন, অথচ প্রকৃত লড়াই করেছেন পুরোনো ছোট-বড় রাজনৈতিক দলগুলোর কর্মীরা।

এছাড়াও, আসন্ন নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “কোন দল কি করেছে তার সকল আমলনামাই মানুষের সামনে রয়েছে। মানুষই এখানে পরীক্ষক—তাদের যাচাই করতে দিন। ভোটকে কেনো পিছাতে চান? আমরা আশঙ্কা করছি, বিভিন্ন দল যেকোনো মূল্যে নির্বাচন পেছাতে চাচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ