শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

দেশে আরও ২৬ জনের করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ২১।

বুধবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি বছর করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনার নতুন ভেরিয়েন্টে বিভিন্ন দেশে আক্রান্ত শুরুর পর বাংলাদেশেও করোনা শনাক্তের পরীক্ষা দিন দিন বাড়ানো হচ্ছে। চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে হাসপাতালগুলো।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। সেই থেকে চলতি বছরের এখন পর্যন্ত ২০ লাখ ৫২ হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৮২৮ এবং নারী ১০ হাজার ৬৯০ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪, শনাক্তের হার ১৩ দশমিক ০৫, সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ