শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

কর ফাঁকির অভিযোগে একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ

ডেস্ক রিপোর্ট / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

কর ফাঁকির অভিযোগে শোবিজ অঙ্গনের একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৫ জুন কর অঞ্চল-১২ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ২৫ জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালিকায় রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, নতুন প্রজন্মের জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া, ছোটপর্দার তারকা সাবিলা নূর, নুসরাত ইমরোজ তিশা ও অভিনেতা আহমেদ শরীফ।

এনবিআরের সূত্রমতে, সময়মতো কর পরিশোধ না করায় এই সিদ্ধান্ত। একজন কর কর্মকর্তা জানিয়েছেন, ‘কয়েকজন কর পরিশোধ করেছেন, কেউ সময় নিয়েছেন। বকেয়া শোধ হয়ে গেলে ব্যাংক হিসাব স্বাভাবিকভাবে চালু হয়ে যাবে।’

তবে এই ইস্যুতে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট তারকাদের কারও কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গেছে, মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ