শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

১০ হাজার লোককে চক্ষু সেবাসহ একাধিক মসজিদে বিএনপির নেতার অনুদান

ডেস্ক রিপোর্ট / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ভোলার চরফ্যাশন ও মনপুরায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া। এছাড়াও চরফ্যাশন এবং মনপুরার একাধিক মসজিদে আর্থিক অনুদান দিয়েছেন তিনি।

গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ হাজার মানুষের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। অত্যাধুনিক মেশিনে রোগীদের চোখ পরীক্ষা, ঔষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে। ছানি বাছাইকৃত রোগীদের পর্যায়ক্রমে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিদ্দিক উল্লাহ মিয়া এ সময় চরফ্যাশন ও মনপুরার উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ, পথসভা ও একাধিক মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন।

তিনি বলেন, আমি মনপুরা ও চরফ্যাশনবাসী ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করি। আপনাদের যেকোন প্রয়োজনে জানালে আমাকে পাশে পাবেন, ইনশাআল্লাহ। এ সময় তিনি দৃঢ়ভাবে বলেন, চরফ্যাশন ও মনপুরায় সন্ত্রাস চাঁদাবাজ মাদক ও দুর্নীতিবাজের জায়গা হবে না।

ছিদ্দিক উল্লাহ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি এই আসন থেকে আমাকে মনোনয়ন দেন তাহলে আগামী দিনের চরফ্যাশন-মনপুরা হবে উন্নয়নের মডেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ