শিরোনাম
রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

হে আল্লাহ, রাজনীতি নামক অভিশাপ থেকে মাতৃভূমিকে রক্ষা করো’: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে সরব ছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। এ কারণে আওয়ামী লীগের রোষানলে পড়তে হয়েছিল তাকে। তবুও ফারিয়া চুপ থাকেননি। অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অভিনেত্রী। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন, নতুন বাংলাদেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

সম্প্রতি দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে ফেসবুকে একটি পোস্টে হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী। শনিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো জানি না! এক পার্টির বড়রা টাকা মেরে ভেগেছে। ছোটরা অনলাইনে জুলাইকে অপমান করে সেই শোক কমায়। আর বাকিরা চাঁদাবাজি/ডোনেশন/হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে।

নিজেকে সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে শবনম ফারিয়া আরও লেখেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ আর অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’

সবশেষে অভিনেত্রী লেখেন, ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এ অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’ এদিকে ওই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের কটাক্ষের জবাব দিতে ছাড়েননি অভিনেত্রী। এক নেটিজেন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘এটাই তো চেয়েছিলেন আপনারা সুন্দর একটা দেশকে পানিতে নামাইয়া এখন নাটক করেন। ও আপনি তো নাটকেরই লোক, আপনাদের দ্বারা মানায়। চালিয়ে যান। এখন আমাদের সামনের পথ ক্লিয়ার। চোখে শুধু ধান্ধা দেখি।’

ওই মন্তব্যের জবাবে অভিনেত্রী বলেন, ‘আপনাদের বড়দের চুরি চোট্টামি একটু কম করলে, আর জুলাইয়ে পোলাপানদের গুলি না করলে আমাদের এতো কিছু করতে হতো না!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ