শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ; গ্রামবাসীর ধাওয়া খেয়ে লেজ গুটিয়ে পালালো শেষমেশ

ডেস্ক রিপোর্ট / ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে কৃষকদের ফসল রক্ষায় দেওয়া খুঁটি উপড়ে ফেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি দল। বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানান। দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে বিএসএফ সদস্যরা একটি স্পিডবোটে সীমান্ত এলাকা ছেড়ে যান। ২ নভেম্বর (রবিবার) সকালে জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বিএসএফের চারজন সদস্য সীমান্ত অতিক্রম করে নদীর পাড়ে প্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় স্থাপিত খুটি উপড়ে ফেলেন। বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে বিএসএফ সদস্যরা একটি স্পিডবোটে করে সীমান্ত এলাকা ত্যাগ করেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (১৯ বিজিবি ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ঘটনার পরপরই আমরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বসেছি। সেখানে বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রবেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য বিএসএফকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ