শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সিলেটে লুট হওয়া ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে

ডেস্ক রিপোর্ট / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

সাদা পাথর লুট হওয়ার পর টনক নড়েছে প্রশাসনের, সিলেট থেকে লুট হওয়া আনুমানিক ১ লাখ ঘনফুট পাথর এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। যদিও মোট দেড় কোটি ঘনফুট পাথর লুট হয়েছে।

এদিকে, শুক্রবার (১৫ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলার ক্রাশার মিলগুলোতে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় সেখানে রাখা বড় পাথরগুলো উদ্ধার করে পরিমাপ করে প্রশাসন।

এ বিষয়ে জেলা প্রশাসন জানায়, অভিযানের সময় ক্রাশার মিলগুলোতে কাউকে পাওয়া যায়নি। এরইমধ্যে যেসব পাথর চূর্ণ করা হয়ে গেছে, তা বাজেয়াপ্ত করা হবে।

সবশেষ গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার ডেমরা থেকে ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এর আগে, গত ২ দিনে সিলেট থেকে আরো আনুমানিক ৬০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ