শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শোক প্রকাশ করে বঙ্গবন্ধুকে নিয়ে যা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক / ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এই দিনে বিগত আওয়ামী লীগ সরকার জাতীয় শোক দিবস পালন করলেও গত বছর থেকে দিনটিতে সরকারি ছুটি বাতিল করা হয়।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ১৫ আগস্ট ঘিরে কেউ কোনো কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা শোক পালন করছেন। তারা ছবি ও কলমে নানাভাবেই শোক প্রকাশ করছেন। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।

আজ শুক্রবার শাকিব খান এক ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন।

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ এই অভিনেতা তাঁর পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করেন। যেখানে লিখেছেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।

ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা কখনোই সরাসরি কোনো দলীয় ব্যানারে ছিলেন না।

বর্তমানে শাকিব খান নিউ ইয়র্কে রয়েছেন। এ মাসেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ