শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

ডেস্ক রিপোর্ট / ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকালে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত চার শিশু হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)। তারা দুই ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বিলের পানিতে তাদের দেহ ভাসতে দেখে এলাকাবাসী চিৎকার শুরু করেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

হঠাৎ ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় গোটা রাজনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একই পরিবারের চার শিশুর একসঙ্গে চলে যাওয়া যেন কেউ বিশ্বাস করতে পারছেন না। এলাকাবাসীর চোখে এখন শুধু কান্না ও শোকের ছাপ।

স্থানীয় ইউপি সদস্য মজনু জানান, এটি খুবই হৃদয়বিদারক ঘটনা। এমন মৃত্যু আমাদের পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।

পরিবারের সদস্যরা বিলাপ করে বলেন, ওরা সবাই মিলে ফুল তুলতে গিয়েছিল, আর একসঙ্গেই চলে গেল।

এদিকে শিশুদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকেও সহানুভূতি জানানো হয়েছে এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় জলাশয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ