শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শাকিবের নায়িকা নাবিলাকে নিয়ে নিশো ফিরছেন ওটিটিতে

বিনোদন ডেস্ক / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বহুল আলোচিত জুটি পরিচালক ভিকি জাহেদ ও অভিনেতা আফরান নিশো আবারও ফিরছেন নতুন গল্প নিয়ে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে তাদের নতুন সিরিজ ‘আকা’। এতে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা-এটাই তার প্রথম পূর্ণাঙ্গ ওটিটি সিরিজ। এর আগে তুফান ছবিতে শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি।

নেটিজেনদের মধ্যে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, বড় পর্দায় অভিষেকের পর নিশো ওটিটির কাজে ফিরছেন। অবশেষে সেই খবর সত্যি হলো। প্রায় তিন বছর পর ওটিটির জন্য কাজ করলেন তিনি। ‘আকা’কে কেন্দ্র করে নিশো বলেন, “আমি সিরিজটি নিয়ে আশাবাদী। দর্শক নিশ্চয়ই ভিন্ন স্বাদের কিছু পাবেন।”

পরিচালক ভিকি জাহেদ জানান, “‘আকা’ নির্মাণ আমার কাছে এক আবেগের যাত্রা। এটি আমার প্রথম সামাজিক থ্রিলার। দর্শকদের সঙ্গে এক ধরনের এক্সপেরিমেন্ট করেছি এখানে, প্রতিক্রিয়াই জানিয়ে দেবে সেটা কতটা সফল হয়েছে। নিশো ভাইয়ের সঙ্গে এর আগে বহু কাজ করেছি, তবে সিরিজে এটাই প্রথম। নাবিলা আপুও দারুণ সহযোগী ছিলেন।”

নাবিলা বলেন, “‘আকা’ আমার জন্য বিশেষ একটি কাজ। আমার প্রথম সিরিজ হিসেবে আমি খুব আনন্দিত। আশা করি, দর্শকরা শুধু আমার চরিত্র নয়, পুরো গল্পকেই আপন করে নেবেন।”

ন্যায়–অন্যায়, শোধ–প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশ্রণে নির্মিত হয়েছে সিরিজটি। ঢাকার বিভিন্ন লোকেশনে শুট হওয়া ‘আকা’ মুক্তি পাবে চলতি সেপ্টেম্বরেই হইচইতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ