শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন, এক ঘন্টার মধ্যেই এল নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভেতরে কাঠের স্তূপে আগুন লেগেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের পদক্ষেপে ৪০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহমেদ ভূঁইয়া।

তিনি জানান, রূপপুর প্রকল্পের এক পাশে কাঠের ময়লার স্তূপ রাখা ছিল। হঠাৎ কর্মরতরা সেখানে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সাভিসের চারটি ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ