শিরোনাম
জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান বক্তাদের রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসকের বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান : লালু

ডেস্ক নিউজ / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা রাখেন তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন দেশমাতা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন এ যুগের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান। ইনশাআল্লাহ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালু বলেন, আগামী নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। এ জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদের প্রিয় নেতা প্রতিদিন যে বক্তব্যগুলো রাখছেন তার বক্তব্যগুলো অনুসরণ করে আমাদেরকে থাকতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। জনসভার সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ