শিরোনাম
রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক মিঠাপুকুরে মিশুক ছিনতাইকারী নারী আটক ব্র্যাক সীডের উদ্যোগে টেকসই ও নিরাপদ কৃষি কর্মশালা অনুষ্ঠিত ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

রংপুরের গঙ্গাচড়ায় গণধর্ষণের শিকার হয়ে গৃহবধূর আত্মহত্যা,থানায় মামলা দায়ের

স্থানীয় রিপোর্ট / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে গণধর্ষণ ও ভিডিও ধারণের পর আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (০৯ জুলাই) নিহত গৃহবধূর বাবা হামিজ উদ্দিন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গজঘণ্টা ইউনিয়নের পূর্ব রমাকান্ত এলাকার বিশু মিয়ার স্ত্রী কাওছারা বেগম। বিশু মিয়া তার দুই সন্তান ও স্ত্রীকে বাড়িতে রেখে ঢাকা শহরে কাজ করতে যান।

ঘটনার দিন গত ৯ জুন দুপুরে বাড়ির পাশে পাটক্ষেতে পাটশাক তুলতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুই যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করেন এবং অপর দুই যুবক তা মোবাইল ফোনে ধারণ করেন।

পরে ধর্ষণের দৃশ্য ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই চারজন তাকে হুমকি অনৈতিক প্রস্তাব দিতে থাকেন। শেষ পর্যন্ত নিরূপায় হয়ে ঘটনাটি ওই গৃহবধূ তার শ্বশুর হামিদুলকে জানান। একপর্যায়ে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গত সোমবার (৭ জুলাই) রাতে একটি উঠান বৈঠক হয়। সেখানে কাওছারা বেগম বর্বরোচিত ওই ঘটনার বর্ণনা দেন। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। এদিকে, হামিদুল এই বিষয় নিয়ে কাওছারাকে নানাভাবে কটূক্তি ও গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে পরদিন মঙ্গলবার (৮ জুলাই) নিজ ঘরে আত্মহত্যা করেন কাওছারা। এ ঘটনায় কাওছারা বেগমের বাবা বাদী হয়ে ধর্ষণ এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ