শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে : শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি কালের কণ্ঠ আয়োজিত ‘কথায় কথায় বহুদূর’ শিরোনামের একটি প্রগ্রামে এসব কথা বলেন ফারিয়া। কালের কণ্ঠের ফিচার সম্পাদক দাউদ হোসাইন রনির সঙ্গে কথোপকথনে শবনম ফারিয়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। যেখানে উঠে আসে নানা প্রসঙ্গ।

শবনম ফারিয়া বলেন, ‘আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। আমি চাই, এমন কেউ ক্ষমতায় আসুক, যারা একটু রয়ে-সয়ে চুরি করুক। চুরি করবেই, আমি জানি। মানে চুরি করবে না, এটা হবে না আমাদের দেশে।

এখন আগের চেয়ে মত প্রকাশের স্বাধীনতা অনেক বেশি বলে মন্তব্য করেছেন শবনম ফারিয়া। তবে সেই স্বাধীনতা সবাই পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে তার। অভিনেত্রী বলেন, ‘সবাই যে মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে, তা তো নয়।

মত প্রকাশের যদি স্বাধীনতা পায়, তাহলে যে সরকার চলে গেল তাদেরও কথা বলতে দিতে হবে। আপনি মত প্রকাশের স্বাধীনতা দিয়ে বলছেন সবাই কথা বলবে, বাট ওরা কথা বলবে না। তাহলে তো আপনি এখানে ফেয়ার না।’

মব কালচার প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘সরকারের অনেক জিনিস আমি অ্যাপ্রিশিয়েট করি। তবে অনেক জিনিস আছে, যা অ্যাপ্রিশিয়েট করি না।

এই যে একটা মব কালচার তৈরি হয়েছে, সরকার কন্ট্রোল করতে পারছে না। সরকারের এই ক্ষমতা নেই বলে আপনার মনে হয়? এই যে ৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধাই দিতে এলো না। হয়তো দিয়েছে, তবে সেটা আমার চোখ পর্যন্ত আসেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ