মিঠাপুকুর উদ্দীপন এর আয়োজনে আজ ৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এস এস সি ও এইচ এস সি ১৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন । মিঠাপুকুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন , বেসরকারী সংস্থা উদ্দীপন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিসবটি পালিত হয়েছে। বেসরকারী সংস্থা উদ্দীপন উদ্যোগে এস এসসি ও এইচ এসসি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়। উপজেলা কনফারেন্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী,উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা এনামুল হক, বিএনপি নেতা সাজেদুর রহমান রানা, উপজেলা, প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃমনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ,বেসরকারী সংস্থা উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক পরিতোষ চন্দ্র বিশ্বাস,মিঠাপুকুর শাখা ব্যবস্থাপক সাজিদুর রহমান,হিসাব রক্ষক ভরত চন্দ্র মহন্ত,ও আহসান
হাবিব প্রমুখ।এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা
অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।
সরকার নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।